ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

যাত্রা শুরু ‘ঢাকা নগর পরিবহনের’

ঢাকার সড়কে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীদের ভোগান্তি নিরসনে বাস রুট রেশনালাইজেশনের অংশ হিসেবে যাত্রা শুরু করল ‘ঢাকা নগর পরিবহন’। এই কার্যক্রমের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।


রবিবার (২৬ ডিসেম্বর) সচিবালয় থেকে তিনি এই কার্যক্রম উদ্বোধন করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।


উদ্বোধনকালে ওবায়দুল কাদের বলেন, সুশৃঙ্খল ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করা হবে। আমি এর সাফল্য কামনা করি।


এসময় উদ্যোগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমি গত ১২ দিন হাসপাতালে ছিলাম। সেখানে থেকে রিলিজ হয়ে বাসায় না গিয়ে সরাসরি মন্ত্রণালয়ে এসেছি। আমি এই উদ্যোগটাকে গুরুত্ব দিয়েছি। আমার উপস্থিতিতে সেটা পরিষ্কার হয়ে যাবে। আমি এই সার্ভিসের শুভ উদ্বোধন ঘোষণা করলাম।


প্রসঙ্গত, কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটারের রুটে বিআরটিসির বাসের পাশাপাশি সবুজ রঙের বাস নিয়ে যাত্রা শুরু করছে ঢাকা নগর পরিবহন। প্রাথমিকভাবে এই রুটে ৫০টি বাস চলবে। পরে তা ১০০টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে এবং ২০২৩ সালের মধ্যে পুরো ঢাকা শহরেই এই সেবা চালু করার লক্ষ্যমাত্রা রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑